
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উৎসব মুখর পরিবেশে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফুডপার্ক রেস্টুরেন্ট হল রুমে উল্লাপাড়া প্রেসক্লাবের আহবায়ক আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুস ছাত্তার, এআর জাহাঙ্গীর,সাবেব আলী,শিশির আলম,আলামিন হোসেন,মইনুল হোসেন, আমিনুল ইসলাম,আলমগীর হোসেন,আওয়াজ মনব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল ইসলাম সুমন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলী। এরআগে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৬ষ্ঠ বর্ষ পদর্পন উপলক্ষে কেক কর্তন করা হয়। অনুষ্ঠানে বক্তারা দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার আগামী দিনে সফলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রশংসা করেন। সেইসাথে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হক এর দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল