
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামে রোসন আলী নামের এক প্রবাসির বাড়িতে অগ্নিকান্ডের ঘটানা ঘটেছে। গতকাল বুধবার ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি গবাদি পশু তিনটি ঘরের আসবাবপত্র প্রায় ৬ লাখ টাকার মালামাল ছাই হয়ে যায়। সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানিয়েছেন।
প্রবাসি রোসন আলীর স্ত্রী জুলেখা আক্তার জানান, বুধবার ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার তিনটি ঘরের মালামাল ও দুটি গরুসহ ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে কোন রকম ঘর থেকে বের হয়ে প্রাণে বেচেঁ যান। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে তার সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ওই পরিবারের তিনটি ঘর ও গবাদিপশু পুড়ে যায়। একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ