
মাহবুব তরফদার, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ইঞ্জিনের নীচে চাপা পড়ে আজাহারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে টঙ্গী রেলওয়ে ফাঁড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহারুল ইসলাম টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আগদেউলি গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি টঙ্গী বনমালা রেলগেট এলাকায় বসবাস করত বলে জানা গেছে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, সকাল ৭টার দিকে ওই এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাহারুল ইসলাম। এ সময় খুলনা থেকে ঢাকাগামী ৭২৫নং আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রেললাইনের মাঝে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আবেদনের পরিপ্রেক্ষিতে তার স্বজনদের নিকট হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল