
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ সোমবার রাতে শরিফপুরের ৫ নং ওয়ার্ডের ডেংগারগড় সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রি -বার্ষিক ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোহাম্মদ বাকী বিল্লাহ।
মূখ্য আলোচক জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমারুন কবির। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আলম।
শরিফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিদ্দীকুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক অধ্যপাক সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, সদস্য লাঞ্জু, সদর উপেলা আওয়ামী লীগের সভাপতি ড়া. এম এ মান্নান, সাধারন সম্পাদক হাবিজুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, প্রচার সম্পাদক মঞ্জুর রাফী, সদস্য লেবু সরকার, জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ নেতৃবন্দ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা