
এস আর নিরব যশোরঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাহাআলম হোসেনের ছেলে সোহাগ হোসেন(২৫)।
সোমবার (৭ মার্চ ) দুপুরে ডিবি জানায় বেনাপোল পোর্টথানার দৌলতপুর থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে এস আই শফি আহমেদ রিয়েল বাদী হয়ে বেনাপোল থানায় মামলা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান