
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার(০৬ মার্চ) দুপুর ১ টায় সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মোরশেদুল ইসলাম (ইমন) ও আফিয়া তানজিম শুচি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল জেনিথ, সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক মোঃ সাইফউদ্দিন দুরুদ এবং বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাসান জামিল জেনিথ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রথমে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সমাজবিজ্ঞান বিভাগ পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য। আমরা সব সময় চেষ্টা করি আমাদের বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য। আশা করি নবীন শিক্ষার্থীরা সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মাধ্যমে দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারবে।
বক্তব্য শেষে নবীণ শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন।
নবীন শিক্ষার্থী চট্টগ্রাম নিবাসী এনায়েত হোসেনের পিতাঃ আব্দুল জলিল বলেন, আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়েকবার গিয়েছি। সেখানে পড়ালেখার জন্য অনেক সুন্দর পরিবেশ দেখতে পেয়েছি এবং বিশ্ববিদ্যালয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। যার কারণে আমি আমার সন্তানকে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি করিয়েছি এবং আমার সন্তান সুশিক্ষিত হয়ে দেশের সেবা করুক, এটাই প্রত্যাশা করি।
আরেক নবীন শিক্ষার্থী দিনাজপুর নিবাসী লামিয়া তাবাসসুমের পিতাঃ মোঃ ইসমাইল হোসেন জানান, আজ আমার মেয়ের বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পরিবারে প্রথমদিন। অভিভাবক হিসেবে আমার কাছে একটি স্মরণীয় দিন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল