
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: রোববার (৬ মার্চ) লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল হলরুমে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় লালমনিরহাটে জাতীয় পাট দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রমুখ। এ সময় পাট কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ