হোম » সারাদেশ » ডোমারে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কিত সভা

ডোমারে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কিত সভা

মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার পৌরসভায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাথা নিয়ে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় ডোমার পৌরসভা নিজস্ব চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করে। ডোমার পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেনের সভাপতিত্তে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। সঞ্চালনা করেন পৌর সার্ভিস এসোসিয়েশন ডোমার শাখার সম্পাদক উজ্জ্বল কাঞ্জিলাল।এ সময় পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক বিজয় কুমার ঘোষ, ব্যবসায়ী শেখর চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানটি । আলোচনা সভা শেষে স্থানীয় প্রত্যাশা মিউজিক্যাল একাডেমির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!