
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ এসএসসি-২০০০ এইচএসসি -২০০২ ব্যাচ আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সদর উপজেলার মোলানী একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের যাতায়াতের জন্য একটি লেগুনা গাড়ি মেরামত শেষে বিদ্যালয়কে হস্তান্তর করা হয়।
সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সদস্যদের আয়োজনে বিতরন অনুষ্ঠানে বক্তব্য দেন, এসএসসি-২০০০ এইচএসসি -২০০২ ব্যাচ আমরাই কিংবদন্তীর সদস্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহাগ, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কিংবদন্তী ফাউন্ডেশনের ঢাকা থেকে আগত সদস্য-সদস্যা, ঠাকুরগাঁও জেলার সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ৬ শতাধিক প্রতিবন্ধী শিশুর মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করেন কিংবদন্তীর সদস্যরা। এছাড়াও শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করার লক্ষ্যে সেলাই মেশিন ও যাতায়াতের সুবিধার্থে লেগুনা গাড়ি মেরামত করে বিদ্যালয় কর্তৃপক্ষের মাঝে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল