
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪শ ৫৫টি মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৩। এসময় তাদের নিকট থেকে নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হবে।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের লৌহজংয়ের বনগ্রাম এলাকার মো. জাহাঙ্গীর, কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর এলাকার মো. সাজু মন্ডল, শরীয়তপুরের নড়িয়ার চাকদহর এলাকার মো. জাকির হোসেন, চাঁদপুর সদরের গুলিশা এলাকার মো. রাসেল মিঠু এবং চাঁদপুরের মতলবের মান্দারতলা এলাকার মোক্তার হোসেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩’ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর জানান,আটককৃত ছিনতাই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে নিরীহ পথচারী, রিক্সা আরোহী এবং বাসস্ট্যান্ডে আগত যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। আটকরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং ছিনতাইকৃ মোবাইল তারা নিজেদের নিকট রেখে দিয়ে পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করে। আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক