
নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ওয়াহিদুজ্জামান মিলন। বৃহস্পতিবার সকালে উপজেলা সভা কক্ষে এ মতবিনিময় সভা আয়োজন করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. আক্তারুজ্জামান বকুল, সাধারন সম্পাদক ভোরের কাগজের প্রতিনিধি মো. এরশাদ মিয়া, মাই টিভি নাগরপুর-দেলদুয়ার প্রতিনিধি মো. আনিস খান প্রমুখ। এ সময় নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান বলেন, আমি সরকারের উন্নয়ন ও অগ্রগতিতে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপুরক । তাই আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের দেওয়া তথ্য তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিব।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী