হোম » সারাদেশ » লালমনিরহাটে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২

লালমনিরহাটে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: বুধবার (২ মার্চ) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁতা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম। আলোচক ছিলেন লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা (অবঃ) অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!