
গাজীপুর মহানগর প্রতিনিধি: টঙ্গী পশ্চিম থানা পুলিশ টঙ্গীর দাড়াইল এলাকা থেকে সোমবার রাতে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে । নিহত গৃহবধূ স্থানীয় এলাকার আহমেদ আলীর মেয়ে। নিহতের স্বজনরা জানায়, পারুল তে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী শান্ত মল্লিক (৩৭) পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানান, গত ৪ মাস পূর্বে পারুলের সঙ্গে শান্ত মল্লিকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী দাড়াইলের ওই বাসায় থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময়ে স্বামী ও স্ত্রী মধ্যে ঝগড়া হতো। সোমবার দুপুরে পারুলের স্বজনরা বারবার তার মোবাইলে কল করলেও রিসিভ করছিলেন না। পরে বিকালে তার বাবার
বাড়ির লোকজন এসে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পেয়ে পারুলকে খোঁজাখুজি করেও পাচ্ছিলেন না।এ পর্ষায়ে পারুলের আতœীয় স্বজনরা পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পশ্চিম থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে রাত পৌনে ৮টার দিকে লাশ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান