হোম » সারাদেশ » বগুড়ার কাহালুর স্থানান্তারিত সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা রেজিষ্টার রফিকুল ইসলাম

বগুড়ার কাহালুর স্থানান্তারিত সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা রেজিষ্টার রফিকুল ইসলাম

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা পরিষদের সামনে শাহজাহান আলী কবিরাজের বিল্ডিংয়ে সাব-রেজিষ্ট্রি কার্যালয় স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার উক্ত সাব-রেজিষ্ট্রি অফিসের এক উদ্বোধনী অনুষ্ঠান কাহালু উপজেলা সাব-রেজিষ্টার জহিরুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা রেজিষ্টার মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা সাব-রেজিষ্টার নুছরাত জাহান, দুপচাঁচিয়া উপজেলা সাব-রেজিষ্টার কামরুজ্জামান, নন্দীগ্রাম উপজেলা সাব-রেজিষ্টার নাইমা সিদ্দিকি, ধনুট উপজেলা সাব-রেজিষ্টার দেবদূতীরয়, শিবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্টার শহিদুল ইসলাম, বগুড়া সদর উপজেলা সাব-রেজিষ্টার মুনজুরুল ইসলাম, শাহাজানপুর উপজেলা সাব-রেজিষ্টার অসিম কুমার বনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদুল আলম, উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারি আব্দুল জলিল, পিয়ন গেদু, মহরায় আমিনুল ইসলাম, উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহ- সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দলিল লেখক আলেফ উদ্দিন পুটু, খয়বর আলী, মাহবুবুর রহমান বাবু, নবিউল ইসলাম সহ অন্যান্য দলিল লেখকবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!