হোম » সারাদেশ » গফরগাঁওয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে জন্য সংবাদ সম্মেলন

গফরগাঁওয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে জন্য সংবাদ সম্মেলন

এম,কামরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় গফরগাঁও প্রেসক্লাবের মিলনায়তনে প্রাথমিক সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ জহিরুল কবির, যুগ্ম আহবায়ক মোঃ আবু নাঈম সালেহ, মোছাঃ মাহমুদা আক্তার সুমনা, ডি,এম মাজহারুল আলম প্রমুখ। অন্যান্যর মধ্যে সদস্য সচিব মোঃ খোদাদাদ হোসাইন সিদ্দিকী, মোঃ আমিনুল ইসলামসহ দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের শিক্ষক নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তারা প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে প্রধান মন্ত্রীর দৃষ্টি কামনা করে তাদের গুলি দাবি তুলে ধরে বলেন, দেশে ¯œাতক পাস যোগ্যতায় বিভিন্ন পেশায় দশম গ্রেডে বেতন পাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ¯œাতক হলেও বেতন গ্রেড ১৩তম। তাই অচিরেই গ্রেড বৈষম্য নিরসন করে জাতি গড়ার কারিগরদের যথাযথ মর্যাদা দিতে জোর দাবি করে লিখিত বক্তব্য আরও বলেন, দেশে এমনিতেই লাগামহীন দ্রব্য মূল্যের উর্দ্ধগতি । মাথাপিছু আয় ২০২২ সালের বেড়েছে প্রায় দ্বিগুণ। অথচ সহকারী শিক্ষকদের বেতন তেমনটা বাড়েনি। এমতাবস্থায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ জীবন যাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরা। তাই মাননীয় প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করে দশম গ্রেড বাস্তবায়ন করতে দাবি করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!