
রাউজ আলী, পাবনা: পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৮ জন ডাক্তার যোগদান করেছেন। নতুন ডাক্তার যোগদান করায় এলাকাবাসী পাবেন ভালো স্বাস্থ্যসেবা।
এলাকাবাসীর চাহিদার প্ররিপ্রেক্ষিতে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এতগুলো ডাক্তার যোগদান করায় জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এতে করে গরীব-অসহায় রোগীদের স্বাস্থ্য সেবার মানবৃদ্ধি ও সুচিকিৎসা পাওয়ার সুযোগ পাবে বলে এলাকা-বাসী আশা করছেন। এ স্বাস্থ্য কমপ্লেক্সে।এ উপজেলায় প্রায় ৩ লক্ষ ৭হাজার ৩,৬২ জন জনসংখ্যা রয়েছে। অল্প সংখ্যক ডাক্তার দিয়ে চলছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। কমসংখ্যক ডাক্তার থাকায় কর্তব্যরত ডাক্তাররা রোগী দেখতে হিমশিম খেয়েছেন প্রতিনিয়ত। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনসাধারণের কথা চিন্তাকরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তার নিয়োগ দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৮ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়। ডাক্তার যোগদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেড়া উপজেলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমাতুয জান্নাত জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন নতুন ডাক্তার যোগদান করেছেন উপজেলাবাসী স্বাস্থ্যসেবার মান আরো ভালো পাবে বলে তিনি জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল