
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলেলে” এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১ মার্চ সকাল ১১ ঘটিকায় পীরগঞ্জ উপজেলার বীমা কোম্পানি গুলোর যৌথ্য উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
এ সময় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পীরগঞ্জ জোন ইনচার্জ মামুনুর রশিদ নবাব, ব্রাঞ্চ ম্যানেজার সফিকুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর ক্যাশিয়ার আরফিনা বেগম, হাসিনা, মুনছুরা ডিস্টিক কো-অডিনেটর , ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর জোন ইনচার্জ আফসারুন ন্যাশা প্রমুখ।
র্যালি শেষে কোম্পানি গুলোর উপজেলা জোন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত