
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর মাদারগঞ্জ শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার বিকেলে মন্দিরে পূজা উদযাপনকে কেন্দ্র করে ২ গ্রæপের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেখানে ১৪৪ ধারা জারি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান।
ফৌজদারী কার্যবিধি জারির আদেশের মাধ্যমে জানা যায়, গতকাল মঙ্গলবার ওই মন্দিরে শ্রী শিব রাত্রী ব্রত উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে পূজা উদযাপন নিয়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেখানে যাতে করে আইন শৃংখলার অবনতি না হয় সে কারনে মন্দিরের আশে পাশের এলাকায় ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন সদর ইউএনও অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান