
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রোটারী ক্লাব অব লালমনিরহাটের ভবনে রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে ভাষা সৈনিক সম্মাননা ও সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট এন্তাজুর রহমান। বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব লালমনিরহাটের রোটাঃ ফেরদৌসী বেগম বিউটি, রোটাঃ রাজিবুর রহমান, রোটাঃ আব্দুল মজিদ, রোটাঃ নজরুল ইসলাম মন্ডল, রোটাঃ শেখ মঞ্জুর আলম, রোটাঃ শামসুল আলম, রোটাঃ ময়জুল ইসলাম ময়েজ, ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী প্রমুখ। এ সময় রোটারী ক্লাব অব লালমনিরহাটের সেক্রেটারী রফিকুল ইসলাম সহ অন্যান্য রোটারীয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাষা সৈনিক সম্মাননা প্রাপ্ত হলেন- আবদুল কাদের ভাসানী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ