হোম » সারাদেশ » ঝালকাঠির কাঠালিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া বাজার মাঠে সোমবার (২৮ ফেব্রæয়ারী) সন্ধ্যায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মাসুদ রানা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন বিজয় টিভির ঝালকাঠি প্রতিনিধি ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!