
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: শিক্ষায় জাতীর মেরুদন্ড, দেশ গড়ার প্রধান হতিয়ার ই শিক্ষা। ঝরেপড়া ছাত্রদের কিভাবে উদজীবিতকরে তাদের সুশিক্ষায় শিক্ষিতকরে সুন্দর জীবন গড়ায় সহায়তা করা বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অগ্রনী ভূমিকা রাখা যার অদম্য নেশা তিনি নওগাঁর দুবলহাটী রাজা হরনাথ রায় চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্যার এনামুল হক। প্রাইভেট আর কোচিং ব্যানিজ্য যখন শিক্ষাকে গ্রাস করছে তখন নিজ দ্বয়িত্বে কঠোর পরিশ্রমে স্কুলেই ছাত্র/ছাত্রীদের জটিল ও কঠিন বিষয়গুলোকে সহজ সমাধানের মাধ্যমে সহায়তা করাছিল যার নৈতিকতা, তাঁর শিক্ষকতায় কোন প্রাইভেট কোচিংয়ের কোন প্রয়োজন ছিলনা।
গতকাল ছিল তার অবসর জনিত বিদায়। যিনি অসংখ্য ছাত্রছাত্রীদের জ্ঞানের আলো বিলিয়ে করেছেন জ্ঞানের আলোয় আলোকিত। বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান ও প্রচুর বিত্ত বৈভবের মাঝে বেড়ে উঠা ও অদম্য মেধাবী হবার পড়েও অন্য পেশায় না গিয়ে মানুষ গড়ার কারখানা নামে পরিচিত স্কুলে যোগ দেন শিক্ষকতায়। নিজ হাতে গড়েছেন অনেক পেশায় নিয়োজিত তার অনেক ছাত্রদের।
গতকাল দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে তার প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং তার সহকর্মীরা অশ্রæশিক্ত নয়নে এ মানুষ গড়ার কারীগরকে বিদায় জানান। বিশেষ সম্মানে করেন সম্মানিত। এ বিদায় অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক জাফর আলী শেখ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল হাসান রানা সহকারী শিক্ষক ও শিকারপুর ইউপি চেয়ারম্যান কাজী রুকুনুজ্জামান টুকু, সহকারী শিক্ষিকা আসমা আক্তার, শুকলা রানীসহ তার অসংখ্য প্রাক্তন ও বর্তমান ছাত্রচাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল