
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জাতীয পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক আবু সালেহ মো: রব্বানী, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা