
গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় বর্জিত তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ৫টি গুদামের সকল মালামাল ও মেশিনপত্র পুড়ে ছাই হয়ে যায়। রোববার বিকেলে ৪টায় টঙ্গীর মিলগেট কো-অপারেটিভ মার্কেটে এ ঘটনাটি ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি