হোম » সারাদেশ » দাগনভূঞায় ফেন্সিডিলসহ গ্রেফতার -১, অটোরিকশা জব্দ 

দাগনভূঞায় ফেন্সিডিলসহ গ্রেফতার -১, অটোরিকশা জব্দ 

মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ২৭ ফেব্রুয়ারি দাগনভূঞা লক্ষণপুরে ৩৮ বোতল ফেন্সিডিলসহ জাফর (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  এসময় মাদক বহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানান, রবিবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রীজের সামনে অভিযান পরিচালনা করে নোয়খালী সেনবাগগামী সড়কের একটি সিএনজিতে তল্লাসী করে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামী জাফর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের আব্দুল খালেক প্রকাশ সুন্দর হোরা মিয়ার ছেলে।  দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত  আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!