
আওয়াজ অনলাইন : প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন কাজী হাবিবুল আউয়াল। পরে পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন অন্য চার নির্বাচন কমিশনার (ইসি)–বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রধান বিচারপতির সঙ্গে ফটো-সেশনে অংশ নেন তারা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।
এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব মো. আনিছুর রহমান। রষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চার নির্বাচন কমিশনার নিয়োগ দেন। / এইচ.

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া