
যশোর সদর উপজেলার রামনগর মধ্যপাড়ার বাসিন্দা ইমামুল মামলায় উল্লেখ করেন, তিনি পেশায় ভ্যানচালক। মেয়ে জান্নাতিকে গত বছর ১০ অক্টোবর ফয়সালের সাথে বিয়ে দেন। বিয়ের সময় ফয়সালকে মোবাইল ও একটি সোনার আংটি দেয়া হয়। বিয়ের পর থেকে ফয়সাল তার মেয়ের কাছে যৌতুক দাবি করেন। এজন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে নিজ ঘরে জানালা দরজা বন্ধ করে জান্নাতির দুই হাত ও দুই পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ফয়সাল।
তাহার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা খুব খারাপ থাকায় ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। গত ২৩ ফেব্রুয়ারি দুপর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতির মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে,কোতোয়ালি থানার এসআই মহিউদ্দিন বলেন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ফয়সালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া