
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরের কানাইকান্দর এলাকায় ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ব্রান ব্যবসায়ী নবাব আলী নামের এক ব্যাক্তিকে পথরোধ করে মারধর করে টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এঘটনায় ওই রাতে ৭ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর চকমুকুন্দ গ্রামের মৃত হাসেন আলী সরকারের ছেলে ব্রান ব্যাবসায়ী নবাব আলী ব্যবসার কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্রামের মৃত সোবহানের ছেলে আলতাব আলী, তার মেয়ে জেসমিন খাতুন, সোবহানের ছেলে গফুর মিয়া, তার ছেলে শাহ আলম নদিয়াপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আশরাফ আলী, রসুল মিয়া, ছফের উদ্দিনের ছেলে তাহের আলী তার ভ্যানের গতিরোধ করে নবাব আলীকে হত্যার উদ্দেশ্যে এলাপাথারিভাবে লোহার রড, লাঠি সহ দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে এবং তার কাছে থাকা ১ লাখ ৯৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
নবাব আলীকে বাঁচাতে ওই গ্রামের তছির উদ্দিনের ছেলে ভ্যানচালক ভ্যান চালক মো. ইব্রাহিম এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাকেও মারধর করে। নবাব আলী ও ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত নবাব আলীকে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০ টার দিকে নবাব আলী বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মারধর ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যভস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান