হোম » সারাদেশ » সিরাজগঞ্জে পিতা হত্যায় পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে পিতা হত্যায় পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে পিতা হত্যার অভিযোগে পুত্র শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদণ্ড প্রদান করেন ।
দন্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের আব্দুল মান্নান মধুর ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন । মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে আসামী শফিকুল ইসলাম বাড়ির পাশে লাগানো বিভিন্ন জাতের ছোট বড় গাছ দা দিয়ে কেটে নষ্ট করছিলেন । তার বড় ভাই গাছকাটা কাজে বাধা দিলে শফিকুলের হাতে থাকা দা দিয়ে কোপ মারেন।
তাকে বাঁচাতে তার পিতা আব্দুল মান্নান মধু এগিয়ে এলে তাকে দা দিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে শফিকুল ইসলামকে আসামী করে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত মঙ্গলবার এরায় প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!