হোম » সারাদেশ » উল্লাপাড়া বই মেলায় একাত্তরের সেই আমি বইয়ের মোড়ক উন্মোচন

উল্লাপাড়া বই মেলায় একাত্তরের সেই আমি বইয়ের মোড়ক উন্মোচন

রায়হান আলীঃ ‘আট আনায় জীবনের আলো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উল্লাপাড়ায় শুরু হয়েছে দ্বাদশ গ্রন্থমেলা। সোমবার সকালে ফিতা কেটে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন উল্লাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। এদিন সন্ধ্যায় উল্লাপাড়ার লেখক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’র লেখা ‘একাত্তরের সেই আমি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অথিতি তানভীর ইমাম এমপি। বইটিতে ১৯৭১ সালের রনাঙ্গনে বীর মুক্তিযোদ্ধার সীমান্তবর্তী এলাকায় নিজের যদ্ধকাহিনী নিপুন হাতে তুলে ধরেছেন লেখক। মুক্তিযুদ্ধের সেই আমি বইটি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে অনুপ্রানিত করবে। সেই সাথে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে বইটি সহায়ক হবে।

লেখক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, নিজের রনাঙ্গনের খন্ড খন্ড রোমহর্ষক লড়াই কাহিনী নিয়ে বই লেখার ইচ্চা ছিল অনেক দিন আগের। শেষ পর্যন্ত বইটি লিখতে পারায় এবং উল্লাপাড়া গ্রন্থমেলায় এর মোড়ক উন্মোচিত হওয়ায় তার প্রত্যাশা পূরণ হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!