
ফারুক হোসেন রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলা বৃষ্টি হয়েছে। ২১ ফেব্রুয়ারী (সোমবার) বিকেল সাড়ে চারটার পর থেকে জেলার রুহিয়া, রাজাগাঁও সেনুয়া বড়গাঁও সহ বিভিন্ন স্থানে শিলা বৃস্টি শুরু হয়। দমকা হাওয়া ও শিলা বৃস্টিতে গাছপালার মুকুলের ব্যপক ক্ষতি হয়েছে।
এ ছাড়াও আলু, গম, ভুট্টা, পিয়াজ, সরিষা সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। চলমান শিলা বৃষ্টি ও দমকা হওয়ার কবলে ব্যহত হয়েছে স্বাভাবিক চলাফেরা। ঠাকুরগাঁও সদরের রুহিয়া, ভুল্লি, ঢোলারহাটসহ বেশ কয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হাওয়া শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় জুড়ে শিলা বৃষ্টিপাত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে জানান কৃষকেরা।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন