
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ও গতকাল সোমবার সকালে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁ উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীসহ সোনারগাঁ উপজেলা প্রশাসন, সোনারগাঁ উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর, সোনারগাঁ থানা, সোনারগাঁ পৌরসভা, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টি, বিএনপি, বাসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ। এছাড়া সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২