
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র্যাবের অভিযানে ৪৪.৫ লিটার চোলাইমদসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাব-১২, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানা এলাকায় ৩ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য চোলাই-মদের ব্যবসা করে আসছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ২:৩০ মিনিটে বগুড়া জেলার সদর থানাধীন রহমান-নগর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিঃ বিক্রয় ও বিতরন বিভাগ এর সামনে অভিযান পরিচালনা করে,
মাদক ব্যবসায়ী রামব্রিজ বাশঁফোড় এর ছেলে, রুবেল বাশঁফোড় (২৭), মৃত শুশীল বাশঁফোড় এর ছেলে সোহেল বাশঁফোড় (২৮) উভয়েই আগুনিয়া তাইড়, সোনাতলা থানার বগুড়ার জেলার বাসিন্দা ও মৃত সুধীর বাশঁফোড় এর ছেলে সোহাগ বাশঁফোড় (২২) ষ্টেশন কলোনী, থানা- সদর জেলা- বগুড়া।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়িদের থেকে সর্বমোট= ৪৪.৫ লিটার চোলাইমদ এবং মোবাইল-সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র্যাব-১২, বগুড়া মোঃ নজরুল ইসলাম বলেন, র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান