
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ এর গণটিকা প্রদানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ। সভায় গণটিকা কার্যক্রম সফল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহনের কথা জানানো হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান