
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে এবং সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের ল্েয ঠাকুরগাঁওয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে সদর থানার আয়োজনে থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মির্জ তারেক আহম্মেদ বেগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক