
নজরুল ইসলাম মানিক: ঢাকার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাকিবুল ইসলাম বাবুল মাষ্টারকে পনুরায় সভাপতি এবং আলমগীর হোসেন মধুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কোনাপাড়াস্থ আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজ মাঠে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ আলহাজ্ব বেনজির আহম্মেদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক ফারুক হাসান তুহিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহব্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, সহ-সভাপতি এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আশরাফ চৌধুরী মাসুদ, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইন প্রমূখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক