
এম আর ওয়াসিম, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ১৩ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী ( ২০২২- ২০২৩) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ( জামে মসজিদ রোড) এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয় আসাদুজ্জামান ফারুক ( যমুনা টিভি) ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয় মোস্তাফিজ আমিন ( এনটিভি)।
এছাড়া সিনিয়র সহ – সভাপতি পদে মোঃ ফজলুর রহমান ( সময় টিভি), সহ – সভাপতি মোঃ তুহিন মোল্লা ( এটিএন বাংলা ও এটিএন নিউজ), সিনিয়র সহ – সাধারণ সম্পাদক পদে কাজী ইসফাক আহমেদ বাবু ( একুশে টিভি) , সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন মোল্লা ( চ্যানেল – 24) , অর্থ সম্পাদক পদে আলহাজ্জ মোঃ সজীব আহমেদ ( এশিয়ান টিভি) সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল- আমিন টিটু ( আরটিভি), সহ- সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাবু ( ৭১ টিভি) , দফতর সম্পাদক জয়নাল আবেদীন রিটন ( সিএনএন বাংলাটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহনুর ( মাই টিভি) , কার্যনির্বাহী সদস্য পদে সত্যজিৎ দাস ধ্রুব ( বাংলাভিশন টিভি) ও কার্যনির্বাহী সদস্য পদে ওয়াহিদা রহমান পলি ( মাছরাঙ্গা টিভি) নির্বাচিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আসাদুজ্জামান ফারুক। পরে তিনি বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষনা করে উপস্থিত সদস্যদের মধ্য আলোচনান্তে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী ( ২০২২-২০২৩) এই নতুন কমিটি ঘোষনা করেন।
সভাটি পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন। সভা শেষে সভাপতি উপস্থিত সকল সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উপস্থিত সদস্যগণ নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান ফারুককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দুই বছর টিভি সাংবাদিকদের স্বার্থরক্ষাসহ সংগঠনটি সঠিকভাবে পরিচালনার জন্য সভাপতি নতুন কমিটির সকল সদস্যদের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক