
মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা ও ২১৪ বোতল ফেনসিডিল উদ্ধার, র্যাব-১১।
বৃহস্পতি (১৭ফেব্রুয়ারি ) সকালে র্যাব-১১’ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৬ ফেব্রুয়ারি বিকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন মিয়া (২৬), পিতা- আব্দুল মতিন, সাং- আনন্দপুর, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা এবং মোঃ মনির হোসেন (২৮), পিতা- মোঃ শাহ আলম (ফুল মিয়া), সাং- কুদালিয়া, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিকআপের ড্রাইভার ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অভিনব কায়দায় মাদকদ্রব্য ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গত ১৭ ফেব্রুয়ারি এমনই এক অভিনব কৌশলের আশ্রয় নেয় উল্লিখিত ধৃত আসামীদ্বয়। তারা বাঁশের চাটাইয়ের ব্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় গাঁজার বড় একটি চালান নিয়ে পিকআপযোগে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
পৃথক অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৪ বোতল ফেনসিডিলসহ এহসানুল্লাহ @ রাসেল (৪১), পিতা- শহিদুল ইসলাম, সাং- হাজিপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা মাদক পরিবহনের কাজে ব্যবহৃতিএকটি প্রাইভেটকার জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
SSS####

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ