
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: অমর একুশে বইমেলা ২০২২ ইং উপলক্ষ্যে প্রকাশিত হলো শেখ সোহেল রানার প্রথম কাব্যগ্রন্থ ‘শস্য চিত্রে মুজিব হাসে’। বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক রুহুল আমীন ও মেধা বিকাশ ট্রাসের সভাপতি সহকারি অধ্যাপক মোঃ লুৎফর রহমান।
নানামুখী প্রতিকুলতার মধ্য দিয়ে প্রথম বই প্রকাশের আনন্দে আবেক আপ্লূত শেখ সোহেল রানা। তিনি বলেন,প্রতিটি লেখকের নিকট স্ব-স্ব সৃষ্টিকর্ম আপন সন্তানের মতুই। তবে প্রথম বই প্রকাশের আনন্দটা একটু অন্যরকম।
‘শস্য চিত্রে মুজিব হাসে’ বইটির নামকরন অনেকটা রাজনৈতিক আদলে লেখা হলেও, বইটিতে রয়েছে বিভিন্ন ধরনের কবিতা। যেখানে ফুটে উঠেছে দেশ ও জাতির নানামূখী চিত্র। উক্ত কাব্যগ্রন্থে মানবতা,প্রেম,নির্যাতিত গনমানুষের প্রতিচ্ছবি দৃশ্যমান।
এ প্রসঙ্গে লেখক বলেন,মানুষ ভুলত্রুটির উর্ধে নয়। সাহিত্য চর্চা বাঙালির সংস্কৃতি। প্রিয় পাঠকগনের অনুকুল সাড়া পেলে আমার প্রচেষ্টা সার্থক হবে। অবশ্যই আপনারা নবীন লেখকদের উৎসাহ করতে বইটির কপি সংগ্রহ করবেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান