
হারুন উর রশিদ সোহেল,রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষক বাচ্চা মিয়া ওরফে বগা হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালাত। মঙ্গলবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ মো. শাহেনুর এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল-হাফিজার রহমান ও মন্টু মিয়া। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আসামীদের কড়া পুলিশী পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি ইউনিয়নের চামড়াপাড়া গ্রামে কৃষক বাচ্চা মিয়া ওরফে বগার সাথে জমি নিয়ে বিরোধ ছিল দন্ডপ্রাপ্ত আসামীদের।
গত ২০১৪ সালের ২১ জানুয়ারী আপোষ মিমাংসার কথা বলে রাতে কৃষক বগাকে আসামিরা ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর ফিরে আসেনি। আসামি হাফিজার রহমান ও মন্টু মিয়াসহ অন্যান্য আসামিরা কৃষক বগাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে তার বাড়ির রান্না ঘরে লাশ ঝুলিয়ে রেখে চলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় ময়না তদন্তকারী চিকিৎসক তদন্তকারী পুলিশ কর্মকর্তা সহ ১৮ সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে।
সাক্ষ্য ও জেরা শেষে আসামী হাফিজার রহমান ও মন্টু মিয়াকে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আশে দেন। অন্যদিকে লাশগুম করার অপরাধে ৩ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট আব্দুল মালেক। তিনি জানান, আসামীদের যাবজ্জীবন সাজা প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এ রায়ে তারা খুশি। অপরদিকে আসামী পক্ষের আইনজীবি আব্দুর রশীদ চৌধুরী ও আমিনুল ইসলাম এ্যাডভোকেট জানান, তারা ন্যায় বিচার পাননি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে তারা জানান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা