
এম আর ওয়াসিম ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে মাঠ পর্যায়ে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভৈরবে কৃষক গ্রƒপ সমিত গঠন সভা অনুষ্ঠিত হয়েছে । কৃষিই সমৃদ্ধি এ- স্লোগানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের বৃদ্ধি নিবিড় করণ প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার দুপুরে সাদেকপুরে ৩০ জন কৃষকদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার আসফিয়া সুলতানা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন ।
এ সময় তারা বলেন, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ৩০ জন কৃষক নিয়ে একেকটি সমিতি গঠন করা হচ্ছে । প্রতিটি ইউনিয়নে ৩টি কওে সমিতি গঠন করা হবে । কৃষকরা নিজেরা তাদেও সামর্থ অনুযায়ী চাদাঁ সংগ্রহ করে গ্রƒপের উন্নয়নে কাজ করবে । সমিতির জমানো অর্থ থেকে তারা নিজেদের মাঝে লোন দিতে পারবে এবং সমিতির নামে সকল ধরনের উন্নয়ন মূলক কাজ কওে তারা যাতে আর্থিক ও সামাজিকভাবে উন্নয়ন লাভ করতে পারে সেজন্য এ সমিতি গঠন করা হচ্ছে । পাশাপাশি সরকারি সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান