হোম » সারাদেশ » রুহিয়ায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আলোচনা ও প্রশিক্ষণ সভা ২০২২ অনুষ্ঠিত

রুহিয়ায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আলোচনা ও প্রশিক্ষণ সভা ২০২২ অনুষ্ঠিত

ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা শাখার উদ্যোগে  রুহিয়ায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর  আলোচনা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ফেব্রুয়ারী  মঙ্গলবার সকাল ১০ টায় নতুন অফিস হল রুমে সিরাজুল সুপার মার্কেটে দোতলায়  সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স রুহিয়া শাখার ইনচার্জ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
বক্তারা বলে ৩২ বছরের সফলতার সাথে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কাজ করে যাচ্ছে। বাংলাদেশে শতকরা এখনও ৫ শতাংশ মানুষ বীমার আওতায় আসেনি। যেখানে বিদেশে শতকরা আশি ভাগ মানুষ বীমার আওতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষ বীমা করার জন্য আহবান করেছেন।
অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা আল কামাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স , মোঃ মনিরুল হক বাবু চেয়ারম্যান ১ নং রুহিয়া ইউপি, মোঃ আমিনুল ইসলাম শিক্ষক,মোঃ সফিরুল ইসলাম সফি সহ সভাপতি ভূমিহীন আন্দোলন রুহিয়া শাখা, মোঃ হাবিবুর রহমান জিএম উন্নয়ন ও ইনচার্জ ঠাকুরগাঁও, মোঃ সাইফুল ইসলাম হিসাব ইনচার্জ রুহিয়া সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!