
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চুরি যাওয়া টেলিভিশন উদ্ধার পূর্বক চোরকে আটক করেছে। আটকৃত যুবক শিবগঞ্জ পৌর এলাকার মোরাসলিন এর ছেলে শিউল (২৫)। পুলিশ জানায়, উপজেলার মোকামতলা বন্দর থেকে মোকামলা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে চোরের দল অফিসের টিনের ছাউনী কেটে অফিসে প্রবেশ করে একটি ৪৩ ইঞ্চি এলইডি মাক্সটোন স্মার্ট টিভি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মোকামতলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন আনিছুল বাদী শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলা তদন্তকারী শিবগঞ্জ থানার এস.আই তরিকুল অভিযান পরিচালনা করে গত ১৪ ফেব্রুয়ারি দিবগাত রাতে পৌর এলাকার অর্জুনপুর গ্রামের মোরসালিন এর পুত্র শিউল (২৫) আটক করে। এ চুরির ঘটনায় ইতিপূর্বে লক্ষীপুর মন্ডলপাড়া গ্রামের মৃত: ময়েজ আকন্দ এর ছেলে মন্তজা ওরফে মেবাইল (৩৪), অর্জুনপুর গ্রামের মৃত: সাইদুল আকন্দ এর ছেলে সিরাজুল ইসলাম আকন্দ এবং শংকরপুর পশ্চিমপাড়া মৃত: ধলু মিয়া এর ছেলে নূর ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, চুরি বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় চুরির সাথে সম্পৃক্ত থাকায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সংঘবদ্ধ আন্তজেলা চোর দলের সদস্য।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান