
মোঃহাসান আলী: মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন দের পূর্নরবাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ ২ প্রকল্পের ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৩য় পর্যায়ে ৫৩ টি নির্মাণাধীন চলমান ঘর পরিদর্শন করলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম।
সোমবার দুপুরে তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘর গুলো পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলায় ঠাকুরগাঁও- ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির সহযোগিতায় রাস্তা-ঘাট,কার্লভার্ট, ব্রীজ এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও বাউন্ডারী ওয়াল নির্মানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ইতিমধ্যে তিনি এলজিইডি অধিদপ্তরের Sriip প্রজেক্টের রাস্তার উন্নয়ন কাজে রংপুর বিভাগের ৫৮ টি উপজেলার মধ্যে ভালো করায় সরকারী সফরে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ পান । তিনি সরকারি দায়িত্ব পালনে সুদক্ষতার পরিচয় দেওয়ায় উপজেলায় ব্যাপক পরিচিত লাভ করেছেন।
আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও উপজেলা পরিষদের সিও মোজাম্মেল হক।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক