হোম » সারাদেশ » নওগাঁয় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আন্ত:জেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাইকৃত ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর রহমান বলেন, গত ২ ফেব্রæয়ারি বিকেলে সদর থানার চকগৌরি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিএমএসএস এনজিও গেটের সামনে থেকে ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি হয়। পরে তিনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রোববার শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা সংঘবদ্ধমোটরসাইকেল চোর চক্রের এই ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন সময় চুরি হওয়া ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরো বলেন-এই চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি মোটরসাইকেলের রং পরিবর্তন, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার ওভারলেপিং করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, সদর মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!