হোম » সারাদেশ » বগুড়ার দুপচাঁচিয়ায় কলেজ ভর্তিচ্ছুক ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় কলেজ ভর্তিচ্ছুক ছাত্রীর আত্মহত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার  দুপচাঁচিয়া উপজেলায় সোমবার (১৪ ফেব্রয়ারী) সকাল দশটার দিকে মেহেরুন নেছা চৈতি (১৬) নামের এক কলেজ ভর্তিচ্ছুক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আত্মহননকারী ওই ছাত্রী দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর দক্ষিনপাড়ার সিরাজুল ইসলামের দ্বিতীয় কন্যা। দাদা শাহজাহান আলী জানায়, আত্মহননকারী মেহেরুন নেছা চৈতি পোথাট্টি উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাস করেছে।

অনলাইন আবেদনের মাধ্যমে কলেজে ভর্তি হওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। তার ছেলে সিরাজুল ইসলাম বগুড়ার নাজ গার্ডেনে গার্ডের (প্রহরী)  চাকুরি করে জীবিকা নির্বাহ করে। কষ্ট করে হলেও  সিরাজুলের স্বপ্ন ছিল তার দুই কন্যা রাজিয়া ও চৈতি কে উচ্চ শিক্ষিত হিসাবে গড়ে তোলা। বড় মেয়ে রাজিয়া ডিগ্রি শ্রেণির ছাত্রী আর ছোট মেয়ে চৈতি কে একাদশ শ্রেণিতে কলেজে ভর্তি করিয়ে গর্বিত পিতা হতে চেয়েছিল তার  ছেলে সিরাজুল ইসলাম। কিন্তু ছোট মেয়ের আত্মহত্যায় স্বপ্ন ভেঙ্গে গেছে তাদের পিতার। পরিবারেও নেমে এসেছে কষ্ট আর শোক।

তবে মেহেরুন নেছা চৈতির আত্মহত্যার কোন কারন জানাতে পারেনি তার বৃদ্ধ দাদা শাহজাহান আলী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ই ফেব্রয়ারি) সকালে বাড়ির শয়ন ঘরে প্রবেশ করে গলায় ওড়না পেচিঁয়ে ঝুলে পড়ে মেহেরুন নেছা চৈতি। বারান্দায় বসে থাকা চৈতির বড়বোন রাজিয়া কিছুক্ষণ পরে প্রবেশ করে এবং তার ছোট বোন চৈতি কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সজোরে ডাকতে শুরু করে প্রতিবেশিদের। ঝুলন্তদশা থেকে নামিয়ে তার মৃত্যূ সম্পর্কে নিশ্চিত হয় স্থানীয়রা।

দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যূ মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!