
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়নে নব নির্বাচিত সদস্যদের ১ম সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধমে চেয়ারম্যান মনিরুল হক বাবু সভাপতিত্বে অনুষ্ঠানটি ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের নতুন ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসমেত আরা ইভা।
সদর উপজেলার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া ইউনিয়নে ট্যাগ অফিসার সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম, ইউপি সচিব আব্দুল মান্নান, দুলাল রব্বানী সাধারণ সম্পাদক ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য