
গাজীপুর মহানগর প্রতিনিধিঃ আলিম পরীক্ষায় দেশসেরা ফলাফল অর্জন করেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবার আলিম পরীক্ষায় অংশগ্রহনকারী মোট ১৪৫১ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে
৬১৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৭৬৪ জন, ‘এ-’ পেয়েছে ১৭২ জন এবং ‘বি-’ পেয়েছে ১ জন। এবার মাদ্রাসাটির জিপিএ-৫ এর হার
৪৩.৪৬%। টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে এবার মোট ৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে।
তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন এবং সাধারণ বিভাগ থেকে মোট ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন। গত বছরও মাদ্রাসাটি আলিম পরীক্ষায় দেশসেরা ফলাফল অর্জন করে। এদিকে এবার আলিম পরীক্ষায় মাদ্রাসাটির ৩ জন ছাত্র অংশগ্রহণ করতে পারেনি। তাদের মধ্যে হাফেজ আব্দুল্লাহ আল-মামুন নামের একজন মেধাবী ছাত্র আলিম পরীক্ষার আগে সাতক্ষীরার গ্রামের বাড়িতে মায়ের কাছে দোয়া চাইতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
রোববার আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের পর বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে জিপিএ-৫ পাওয়াদের এক সংবর্ধনার আয়োজন করা হয়। কাঙ্খিত এ ফলাফল অর্জনে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, তা’মীরুল মিল্লাত মাদ্রাসার উদ্দেশ্য শুধু সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য নয়। বরং শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমিক সৎ ও যোগ্য নাগরিক এবং দ্বীনের দা’য়ী হিসেবে গড়ে তুলার চেষ্টা করে থাকে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক