হোম » সারাদেশ » ধুনট কালের পাড়া ইউপির উন্মুক্ত ওয়ার্ডে সভা

ধুনট কালের পাড়া ইউপির উন্মুক্ত ওয়ার্ডে সভা

ধুনট কালের পাড়া ইউপির উন্মুক্ত ওয়ার্ডে সভা
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ২নং কালের পাড়া  ইউনিয়নের  উন্মুক্ত ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১২ই ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ইউনিয়নের ১,২, ও ৩নং ওয়ার্ডের উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। বিকালে কালের পাড়া  ইউনিয়নের হেউট নগর (কোদলা পাড়া)  গ্রামে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ডের মেম্বার মোঃ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে ১নং ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরূপণে জন্য অংশগ্রহণ মূলক উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং কালের পাড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং কালের পাড়া  ইউনিয়ন পরিষদের সচিব  মাসুদ রানা ,  ইউনিয়ন পরিষদের সদস্য  আব্দুল রশিদ, উদ্যোক্তা কবির বকুল, আব্দুল হামিদ মাষ্টার, নুরুল ইসলাম সাকিদার,আবু সাইদ বাদশা,কামাল পাশা,মোজাম্মেল হক,শাহিনুর রহমান, ছানোয়ার রহমান, ফজলুল হক,রিপন আহম্মেদ,ছানাউল্লাহ,মোসাদ্দেক হোসেন,সেলিম আহম্মেদ  আলামিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!