
গাজীপুর মহানগর প্রতিনিধি: টঙ্গীর আহসান উল্লা মাষ্টার হাসপাতাল থেকে শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ চুমকি (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের ইমারজেন্সী বিভাগের কর্মকর্তারা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২ টায় ইমরান নামের এক যুবক টঙ্গীর চেরাগ আলী থেকে গুরুতর অসুস্থ্য চুমকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী হাসপাতালে নিয়ে আসে। টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুমকি মৃত্যুবরন করেন।
এর পর থেকে চুমকিকে হাসপাতালে নিয়ে আসা যুবকের খোজ পাওয়া যাচ্ছে না। হাসপাতাল কতৃপক্ষ বিযয়টি টঙ্গী পূর্ব থানা পুলিশকে অবহতি করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার এস আই নজরুল ইসলাম বলেন, চুমকির মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশের ধারনা চুমকি বিষ পানে আতœহত্যা করেছে। কেন এবং কি কারনে চুমকি আতœহত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ? এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃর্ত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২