
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনাল এস্টেট অফিসার পূর্নেন্দু দেব এর নেতৃত্বে বুধবার (৯ই ফেব্রুয়ারি) বগুড়ার কাহালু চারমাথা রেলঘুমটি ও বাখরা রেলঘুমটি আশে পাশে স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার সেকেন্ড অফিসার মোঃ আবু শাহিন কাদির সহ থানা পুলিশের সদস্যবৃন্দ, রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনাল এস্টেট অফিসার পূর্নেন্দু দেব এর সাথে কথা বলা হলে তিনি জানান, দূর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, উক্ত স্থানে আবার কেউ যেন দোকান পাঠ স্থাপনা করতে না পারে সেইজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২